প্রতি ক্রিকেটারের ৬০ হাজার টাকা জরিমানা

শেয়ার

শনিবার (২০ নভেম্বর) ৮ উইকেটের বিশাল হারে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সঙ্গে প্রতি ক্রিকেটারকে গুনতে হচ্ছে ৬০ হাজার টাকা জরিমানা। তবে জরিমানা দ্বিতীয় ম্যাচের জন্য নয়। প্রথম ম্যাচের জন্য।

প্রথম টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। শনিবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রতি ক্রিকেটার একটি ওয়ানডে খেলার জন্য তিন লাখ টাকা ম্যাচ ফি পান। সেই হিসেবে সকলের ২০ হাজার টাকা করে কাটা গেলো।

ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করতে পারে মাহমুদুল্লাহ’র দল। সেজন্য মাঠে থাকা দুই আম্পায়ার এবং থার্ড ও ফোর্থ আম্পায়ারের অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হলো টাইগার ক্রিকেটারদের।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.