লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

শেয়ার

 লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সাহেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) ভোরের দিকে চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ বসুদুহিতা গ্রামের রহিম মিয়ার ছেলে। সে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশে বের হয় সাহেদ। এ সময় ঘটনাস্থলে দারাজ অনলাইন শপের (ঢাকা মেট্রো অ ১১-৫১৬৫) লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই কিশোরকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় সাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা কভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মৃদুল কান্তি কুরী  বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.