ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

শেয়ার

সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) মৃত্যু বরণ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার হাসেম মঞ্জিল বাড়ির সৈয়দুর রহমানের পুত্র।

তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.