বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাটরিনা কাইফ

শেয়ার

দীর্ঘদিন পর অবশেষে নিশ্চিত হওয়া গেল বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাটরিনা কাইফ।

যদিও গত কয়েক মাস ধরে মিডিয়ায় এ নিয়ে খবর প্রকাশ হয়ে আসছে। এবার সেসব খবরের শতভাগ সত্যতা দিয়েই ভারতীয় মিডিয়া বলছে ডিসেম্বরেই মালা বদল করবেন ক্যাটরিনা কাইফ। বর প্রেমিক অভিনেতা ভিকি কৌশল। বিয়ের জন্য রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক দুর্গ বেছে নিয়েছেন এ তারকা জুটি। চতুর্দশ শতকে ঈতরি হয়েছিল এ দুর্গ।

বিয়ের জন্য অতিথিও আমন্ত্রণ করা হয়ে গেছে। কিন্তু সেই তালিকায় নেই ক্যাটরিনার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর। এরই মধ্যে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন দুই তারকা। এবার রাজস্থানে সারবেন ডেস্টিনেশন ওয়েডিং। এ সবই গণমাধ্যমের খবর। যদিও যাদের নিয়ে এত আয়োজন সেই দুই তারকা ক্যাটরিনা ও ভিকি কেউই এখনো তাদের বিয়ে নিয়ে মুখ খোলেননি ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.