রামগতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাবার ইন্তেকাল

শেয়ার

রামগতি প্রতিনিধি:

রামগতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক এর বাবা মো: সায়েদ মিয়া ইন্তেকাল করেন ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিকেল ৫টায় তার গ্রামের বাড়ির ভাই ভাই কমিউনিটি সেন্টারের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আলেকজান্ডার সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ সায়েদ মিয়া স্ট্রোক জনিত কারণে শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.