ইউপি নির্বাচন কমলনগর উপজেলা আ’লীগের সভাপতিসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শেয়ার

লক্ষ্মীপুর : ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা প্রতীক) সহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া অপর দুইজন হলেন চর কাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহাম্মদ হাওলাদার ও চরমার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি।

এ ছাড়াও, ঋণ খেলাপীর দায়ে চর মার্টিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আগামী ১১নভেম্বর উপজেলার ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.