কমলনগরে স্বপ্নই আলো’র মাস্ক বিতরন

শেয়ার
মাহবুব আলম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে কমলনগরে বিভিন্ন মসজিদে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নই আলো ।
শুক্রবার ( ২৫ ডিসেম্বর) শুক্রবার কমলনগরের বিভিন্ন   মসজিদে  জুমার নামাজে মুসল্লিদের  মাঝে মাস্ক বিতরন করেন সংগঠনের সদস্যরা। এর আগেও তারা মুসল্লীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোহানম্মদ তারেকুল ইসলাম অরন্য,মেহেদি আসিফ, আরিফ, রানা, মাহবুব আলম, নাজমুল, আকাশ, রবি প্রমুখ।
সংগঠনের সদস্য মোহাম্মদ তারেকুল  ইসলাম অরন্য বলেন  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা কমলনগরের মানুষের মাঝে মাস্ক পড়া নিচ্ছিত করতে  সচেতনতামূলক  বিভিন্ন কাজ করে আচ্ছি ।  মানুষ কে মাস্ক পড়া নিচ্ছিত করতে কাজ করছি ।
অন্যদিকে সংগঠনের সদস্য মো: সাগর হাওলাদার মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.