কমলনগরে চর লরেন্স বাজার কমিটির নির্বাচনে সভাপতি গিয়াস, সম্পাদক রহমান পাটোয়ারী

শেয়ার

কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চর লরেন্স বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গিয়াস উদ্দিন মোল্লা সভাপতি ও আব্দুর রহমান পাটোয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

(২৬ ডিসেম্বর) শনিবার সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি পদে  ৩৫২ ভোট পেয়ে গিয়াস উদ্দিন মোল্লা এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জাহিদুল ইসলাম পেয়েছেন ২৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান পেয়েছেন ২৮৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন নিশাদ পেয়েছেন ২২৬ ভোট।

প্রিজাইডিং অফিসার মো. তৌহিদুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.