নিজস্ব প্রতিবেদক: চলমান করােনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে আর্থিক সঙ্কটে থাকা তৃতীয় লিঙ্গ (হিজড়া) বৈচিত্রময় জনগোষ্ঠীকে নিজ উদ্দ্যোগে খাদ্য সহায়তা দিয়েছে লক্ষ্মীপুর রামগতি থানা সার্কেল এ এস পি মারুফা নাজনীন
বুধবার(২০ জুন) দুপুরে লক্ষ্মীপুর রামগতি থানা সার্কেল এ এস পি মারুফা নাজনীন তৃতীয় লিঙ্গ (হিজড়া) বৈচিত্রময় জনগোষ্ঠীর সদস্যদের কে ২য় বারেরমত ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন।
তৃতীয় লিঙ্গ (হিজড়া) এক সদস্য জানান, আমাদের খাদ্য সামগ্রী না থাকায় আমরা স্যার কে ফোন করলে স্যার আমাদের জন্য ২য় বারের মত খাদ্য সামগ্রী নিয়ে আসেন।
এ এস পি মারুফা নাজনীন জানান, দেশের এ সঙ্কটকালীন সময়ে সবচেয়ে বেশি বিপর্যয়ের স্বীকার এ জনগোষ্ঠী। কেননা পরিবার ও সমাজ বিচ্ছিন্ন এ জনগোষ্ঠীর প্রত্যেকেই নিত্য রোজগারে জীবিকা নির্বাহ করেন। যাদের সবাই এখন উপার্জনহীন। তিনি আরো বলেন তৃতীয় লিঙ্গ (হিজড়া) একজন ফোন করে বলেন তাদের ঘরে খাবার নাই, আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি।
