কমলনগরে সড়ক দুঘর্টনায় যুবক নিহত

শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে মো. শামীম (২১) নামে যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ফজুমিয়ার হাট – চরবসু সড়কে রবিউলের দোকান সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।
শামীম চর কাদিরা ইউনিয়ন মোঃ মুসলিমের ছেলে ।
স্বজনরা জানায়, বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বটতলী যাচ্ছে । পথে রবিউলের দোকানের সামনে গর্তে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.