নিজস্ব প্রতিবেদক : বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা এনজিও’র উদ্যোগে কর্মহীনদের মাঝে লক্ষ্মীপুরের কমলনগের ২০০ জনের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলার হাজিরহাট উপকূল কলেজ মাঠে এ ত্রান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিহা সোলতানা বানী, কমলনগরে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, অশা’র আরএমও অজিত কুমার পাল, হাজিরহাট শাখার ব্যবস্থাপক মনন চন্দ্র দাস, সহকারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমূখ।
অসহায় ও কর্মহীনদের প্রতিজনকে ১০ কেজি চাল, ২কেজি মশারির ডাল, ২ কেজি আলু ও এক লিটার সয়াবিন তৈল বিতরণ করা হয়।
