কমলনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শেয়ার

লক্ষ্মীপুর : পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শাহ্ নেওয়াজ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.