স্বাধীনতা শিক্ষক- কর্মচারী ফেডারেশনের উদ্যেগে ঐতিহাসিক মুজিব বর্ষেই মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা,আসন্ন ঈদ উল ফিতরেই শতভাগ উৎসবভাতা প্রদান, সন্মানজনক বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান,ইনডেক্সধারীদের বদলি প্রথা চালু করা,সরকারি নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানে মিডডে মিল চালু করা,সরকারি সকল শর্ত পূরণে সক্ষম এমন স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স/মাস্টার্স সহ) প্রতিষ্ঠানসমূহকে অতিদ্রæত এমপিওভুক্তির ব্যবস্থা করাসহ আট দফা দাবিতে আজ ১৫ ই ফেব্রæয়ারী রোজ মঙ্গলবার এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে স্বাধীনতা শিক্ষক পরিষদ লক্ষীপুর জেলা শাখা, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর শাখাসহ ১০ টি জোট ভুক্ত সংগঠনের বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।এসময় আরো ও বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের লক্ষীপুর জেলা শাখার আহ্বায়ক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় স্থায়ী কমিটির মেম্বার, কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম।
এসময় আরো বক্তব্য রাখেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও লক্ষীপুর শাখার সভাপতি জনাব মোহাম্মদ আলী। স্বাশিপ লক্ষীপুর শাখা থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি রুহুল আমিন মাষ্টার, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, স্বাশিপ সেক্রেটারী- মাহবুবুর রহমান শিমুল, কমলনগর উপজেলা সভাপতি লিয়াকত উল্যা ও সেক্রেটারী মাহবুবুর রহমান বেলায়েত, স্বাশিপ নেতা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির কমলনগর উপজেলা সভাপতি জাহিদ বিল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি নুরুল ইসলাম ও মান্দারী জিল্লুর রহিম কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ প্রমুখ। বিএমজিটিএ থেকে আরো বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা শাখার সহ সভাপতি জকি উদ্দিন ও জহিরুল ইসলাম মানিক, যুগ্ম সাধারন সম্পাদক কামাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান ও আব্দুল মতিন, অর্থ সম্পাদক শাহাদাত উল্যা, সহ অর্থ সম্পাদক খিজির হায়াত,গন সংযোগ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক ফিরোজ কবির,জেলা সাহিত্য ও পাঠাগার সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা পূর্বের সভাপতি কামাল হোসেন ও সেক্রেটারি সাজ্জাদ হোসেন , সদর উপজেলা পশ্চিমের সভাপতি আকরাম হোসেন পিন্টু, কমলনগর উপজেলার সভাপতি আবুল কাশেম ও সেক্রেটারী লোকমান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারী বোরহান উদ্দিন, রামগঞ্জ উপজেলা সেক্রেটারী জাকির হোসেন পাটোয়ারী, রামগতি উপজেলা সভাপতি মাহাতাব উদ্দিন,জেলা সদস্য মোস্তাক আহমেদ,গোলাম সারওয়ার,সাইফ উদ্দিনসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন পদের বিএমজিটিএ নেতৃবুন্দ ।
মানববন্ধন শেষে স্বাধীনতা শিক্ষক ফেডারেশন ঘোষিত আট দফা দাবী পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন ফেডারেশনের নেতৃবৃন্দ
