ফিরোজ হোসেন ফাইন
জয়পুরহাট প্রতিনিধি:
পাঁচবিবি উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জনাব মোঃ জয়নুল আবেদীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব মোঃ মেজবাউল ইসলামের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ এর টিকার কার্যক্রম শৃঙ্খলতার সাথে বাস্তবায়ন করার জন্য দায়িত্ব পালন করছেন পাঁচবিবির রোভার সদস্য জাকারিয়া, শুভ, সাদিক, অনিক, দীপ্ত, রাসেল, তুহিন, সৈকত, রেখা, নেহা, তমা, ফাহমিদা হাসান সূচনা, মাইশা, মীরা , বিথী, প্রিয়াঙ্কাসহ আরো অনেক রোভার সদস্য সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
স্কাউটের জনক ব্যাডেন পাওয়েলের শ্লোগান “প্রতিদিন কারো না কারো উপকার করা” এ বিষয়টি যেন বাস্তবে তুলে ধরছেন পাঁচবিবির এ রোভার সদস্য। “৫২ নং পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট গ্রপ” নামে এবং সেচ্ছাসেবক টিমটি এখন পাঁচবিবি উপজেলার জাতীয় দিবস সহ বিভিন্ন প্রোগ্রামকে সুন্দর করে বাস্তবায়ন করার জন্য রোভার সদস্যবৃন্দ সেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করে থাকে।
