আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

শেয়ার

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা আপন ভাই-বোন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মোহাম্মদ ইদ্রিস-এর ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বাশার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.