সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ীর ছেলে রকি পুলিশের হাতে গ্রেফতার 

শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ীর ছোট ছেলে রিয়েল মাহমুদ রকি (২৮) মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুমারখালি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

আজ শুক্রবার আনুমানিক ভোর ৬ টার সময় ছেঁউড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সুত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ই এপ্রিল কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও এএসআই আসাদ ৫২ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ীর ছেলে রিয়েল মাহমুদ রকিকে গ্রেফতার করেন। যার মামলা নং – ৩৩, কুষ্টিয়া জিআর -১৮৮, তারিখ ১৯ এপ্রিল ২০২১। পরে রকি জামিনে এসে আদালতের আদেশ অমান্য করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করেন। পরবর্তীতে ওয়ারেন্টের ভিত্তিতে রকিকে গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.