রামগতিতে লাইসেন্স বিহীন ইটভাটার চিমনি ধ্বংস, লাখ টাকা জরিমানা

শেয়ার

দেলোয়ার হোসেন, রামগতিঃ– লক্ষীপুরের রামগতিতে অবৈধ একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাতে থাকা দুটি টিনের তৈরি চিমনি (বাংলা চিমনি) ভেঙে দেওয়া হয়।

একইসঙ্গে লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে ভাটা মালিক কামরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের “মেসার্স আনোয়ারা ব্রিকস” এ অভিযান চালায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

তিনি বলেন, ভাটা পরিচালনার জন্য কোনো ধরনের লাইসেন্স ছিল না। তাই অভিযান চালিয়ে ভাটাতে থাকা চিমনি দুটি নামিয়ে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটিয়ে চুলোর আগুন নিভিয়ে দেয়। এছাড়া ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.