কমলনগরে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে সালমা (১৬) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) সন্ধ্যায় চর ফলকন গ্রামে দেওয়ান বাড়ি থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সে সাহেবের হাট ইউনিয়নের মাঝি বাড়ির নজির ইসলামের মেয়ে।নদীভাঙ্গার কারণে ফলকন গ্রামের দেওয়ান বাড়ির খালার বাসায় বসবাস করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, সালমার গলায় টনসেল থাকায় ইফতারের সময় বেশী পরিমানে ঠান্ডা পানি পান করায় তার মা জাহানারা বেগম তাকে বকাঝকা করেন। ধারনা করা হচ্ছে মার সাথে অভিমান করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তার মা জাহানারা জানান, সে অসুস্থ তাই ইফতারের সময় বেশি ঠান্ডা পানি পান করায় আমি তাকে একটু বকাঝকা করি। তারপর সে আমার মোবাইল নিয়ে রুমের যায়। কোন সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখি সে গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা করেছে

কমলনগর থানার অফিসার ইনচার্জ নুরুল আফছার জানান সালমা তার মায়ের সাথে অভিমানে করে আত্মহত্যা করেছেন।

 

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.