আমজাদ হোসেন আমু : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর হচ্ছে এ ষষ্ঠ কাউন্সিল। এটি নিয়ে চলছে জেলা-উপজেলা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরাদের নানা গুনজন । শুরু হয়েছে ভোট চাওয়া ও নানামুখি আয়োজন। এ আয়োজনে সম্পাদক পদে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ।
তিনি জেলা-মহানগর -বিশ্ববিদ্যালয় সহ ছাত্রদলের কাউন্সিলরদের সাথে দেখা করছেন। ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
শাহ নেওয়াজ সাংগঠনিক ভাবে জাতীয়তাবাদী শক্তিকে বুকে ধারণ করে বিগত আন্দোলন সংগ্রামে কাজ করছেন। দলের আন্দোলনে বহুবার নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছেন।
এসময় শাহ নেওয়াজ বলেন, দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল হচ্ছে। এ কাউন্সিলে সকল সাংগঠনিক ইউনিট কাজ করছে। তারা তাদের ভোটের মাধ্যমে আগামীর ছাত্রদলের সভাপতি – সম্পাদক নির্বাচন করবে। যারা আগামী দিনে রাজপথে থেকে দেশ নেত্রীর মুক্তির দাবী সহ আন্দোলন সংগ্রামে তৃণমূল ছাত্রদের পাশে থাকবে। এছাড়াও
তিনি আরও বলেন, ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে সম্পাদক পদে বাচাই-যাচাই শেষে প্রায় ৩০ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এসব প্রার্থীদের মধ্যে আশা করছি, কাউন্সিলরা ভোটে আমাকে বিজয় করবে। এবং আশা করছি বিজয় অর্জন করে আগামী আন্দোলন সংগ্রামে রাজপথে দেশ নেত্রীর মুক্তি ও তারণ্যের অহংকার তারেক রহমানের সকল মিথ্যে মামলা প্রত্যাহারে সংগ্রাম চালিয়ে যাবো।
সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক ইউনিটের ৫৮০ জন কাউন্সিলরের ভোটে এবার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তৃণমূল পর্যায়ের এসব প্রতিনিধির নিয়ন্ত্রণকারী বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন পদপ্রত্যাশী নেতারা।
