১৫ আগষ্ট দেশের সব মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতের আহ্বান

শেয়ার

আগামীকাল (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হবে।

দিবসটি উপলক্ষে কাল দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

‌‘এ ছাড়া আগামীকাল মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.