সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ হাট-বাজার ব্যবসায়ীদের নতুন বছর ১৪২৯ উপলক্ষে হাট ইজারাদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) হাজিগঞ্জ হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অফিস কার্যালয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল আলম, গাজীটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হাট ইজারাদার ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আহসানুল হক মামুন, বণিক সমিতির সহ-সভাপতি লুৎফর খন্দকার, সেক্রেটারী নুর মোহাম্মদ, উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা খান, সামাদ বেপারী, জাহাঙ্গীর বেপারী, বিল্লাল খান, জুলহাস শিকদার, মাসুদ মেম্বর, রব মেম্বার, সহ ২শতাধীক ব্যবসায়ী।
মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান শেষে ব্যবসায়ীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
