স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা

শেয়ার

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। এর আগে সংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
এর আগে, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় ৫ ঘণ্টা পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.