স্কুল-কলেজ শিক্ষকদের মার্চের চেক ছাড়

শেয়ার

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আজ রোববার ৫ এপ্রিল  শিক্ষা প্রশাসনের একাধিক ‍সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বেতন-ভাতা তোলার শেষ দিন ১২ এপ্রিল। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শীট ডাউনলোড করতে বলা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর চেক ছাড় হয়। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। মাদরাসা শিক্ষকরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। কারিগরির চেকও ছাড় হয়েছে ২৫ মার্চ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.