‘সোয়াত নিয়ে আসো, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না’

শেয়ার

সংগ

 

অনলাইন ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকার আতিয়া মহল থেকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা বলেছেন, ‘তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না। ‘ শুক্রবার দুপুর ২টার দিকে তারা এসব কথা বলেন। তবে ওই জঙ্গি আস্তানার ভেতরে কয়জন জঙ্গি অবস্থান করছে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঁচতলা বাড়ির নিচতলার পেছনের জানালা দিয়ে জঙ্গিরা আরো বলেন, ‘আমাদের হাতে সময় কম। তোমরা (পুলিশ) শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি। ‘

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.