সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে রোজা হবে?

শেয়ার

রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা প্রত্যেক প্রাপ্তবয়ষ্ক মুসলমানে ওপর আবশ্যক। আল্লাহতায়ালা যেমনিভাবে মানুষদের ওপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে রোজার সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন।

পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। এর পর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো।’ (সুরা বাকারা : আয়াত ১৮৭) অর্থাৎ এর মধ্যবর্তী সময়টা হলো রোজা রাখার সময়।

এ আয়াতের ওপর ভিত্তি করে গবেষক-আলেমরা সতর্কতার জন্য ফজর হওয়ার কয়েক মিনিট আগে সেহরি বন্ধ করার পক্ষে মতামত প্রদান করেছেন। (রদ্দুল মুখতার: ২য় খণ্ড, পৃ. ৩৭১, ফতোয়ায়ে আলমগিরি: ১ম খণ্ড, পৃ. ১৯৪)।

এ ছাড়া সুবহে সাদিক হওয়া এবং সেহরির সময় বাকি থাকার ব্যাপারে সংশয়যুক্ত সময়ে পানাহার করা মাকরুহ হিসেবে সাব্যস্ত করেছেন অনেকে।

তবে এই সময়ে খাওয়ার মাধ্যমে রোজা সহিহ হয়ে যাবে বলেছেন। (আহসানুল ফতোয়া, খণ্ড :৪, পৃষ্ঠা : ৪৩২; আল-ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ, খণ্ড : ১, পৃষ্ঠা : ৪৩৩)

সেহরির সময় সম্পর্কে হাদিসে পাওয়া যায়— এক ব্যক্তি ইবনে আব্বাসকে (র) বলল, ‘আমি সেহরি খেতে থাকি। অতঃপর যখন (ফজর হওয়ার) সন্দেহ হয়, তখন বন্ধ করি।’

তিনি বলেন, ‘যতক্ষণ সন্দেহ থাকে ততক্ষণ খেতে থাকো, সন্দেহ দূর হয়ে গেলে খাওয়া বন্ধ করো। (ইবনে আবি শাইবাহ, মুসান্নাফ: ৯০৫৭, ৯০৬৭ নং)।

ইমাম আহমাদ (রহ) বলেন, ‘ফজর উদয় হওয়ার ব্যাপারে সন্দেহ হলেও যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হওয়া গেছে ততক্ষণ রোজাদার পানাহার করতে পারবে।’ (ফিকহুস সুন্নাহ: ১/৪০৪)।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.