সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সিরাজগঞ্জ পৌর এলাকাতেও দইমেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তাড়াশ বাজার ও সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে এ দইমেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী স্বরস্মতী পূজা উপলক্ষে আড়াইশো বছর ধরে এ দইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ মেলায় বাহারি আকার ও স্বাদের দইয়ের পসরা সাজিয়ে বসেন দই বিক্রেতারা। সাজ সাজ রব পড়ে যাওয়া মেলায় ক্ষীরসা দই, শাহী দই, টক দই, শ্রীপুরী দইসহ বাহারি নাম ও স্বাদের দই কিনতে ভিড় করেন বিভিন্ন স্থানের ক্রেতারা। ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই মেলা আগামি দিনে আরো প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা দইপ্রেমীদের।

জানা যায়, চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। এলাকায় জনশ্রতি আছে জমিদার রাজা রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়ীতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ীর সম্মুখে রশিক রায় মন্দিরের মাঠে স্বরস্বতী পুঁজা উপলক্ষে দিন ব্যাপী দই মেলার প্রচলন শুরু করেন। সে থেকে প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে স্বরসতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দই মেলার শুরু হয়। সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহরেও বসে দইয়ের মেলা।

ক্রেতা পলাশ কমকার বলে, সিরাজগঞ্জে প্রতিবছর এই দই মেলা অনুষ্ঠিত হয়। আমরা এই দই কিনতে আসি, এই দই খুব সুস্বাদু তবে দাম একটু বেশি।

সুকুমার রায় বলেন, স্বরস্মতী পূজা উপলক্ষে এই দইয়ের মেলা হয় সাধারণত। প্রতিবছরের ন্যায়ে এবারও দই কিনতে এসেছি এইখানে বিভিন্ন ধরনের দই পাওয়া যায়।

বিক্রেতা সাধন ঘোষ বলেন যে, এই মেলায় দইয়ের চাহিদা বেশি । প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতাদের চাহিদা রয়েছে। চিনি দুধের দাম বেশি হওয়াতে দাম একটু বেশি । ক্ষীরসা দই, শাহী দই, টক দই, বিভিন্ন ধরনের দই বিক্রয় করছি। তবে আবহাওয়া খারাপের জন্য একটু ক্রেতা কম।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.