সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

শেয়ার

গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে আটক আসামি নুরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.