ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসর শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেটপ্রেমীদের। উত্তেজনায় ঠাসা এই মেগা আসরে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস খেলবেন কলকাতার হয়ে। আসরের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে চলতি বছরের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা। মোহালিতে নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। আর কেকেআর ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে দলটির প্রথম প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু।
একনজরে দেখে নেওয়া যাক, কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড ও সময়সূচি।
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড
ব্যাটার
শ্রেয়াস আইয়ার, মনদীপ সিং, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং।
অলরাউন্ডার
অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, সাকিব আল হাসান, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার।
উইকেটরক্ষক ব্যাটার
লিটন দাস, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ।
বোলার
হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ
হেড কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত
সহকারী কোচ: অভিষেক নায়ার
সহকারী কোচ: জেমস ফস্টার
পারফর্ম্যান্স অ্যানালিস্ট: এআর শ্রীকান্ত
বোলিং কোচ: ভরত অরুণ
সহকারী বোলিং কোচ: ওমকার সালভি
স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ: ক্রিস ডোনাল্ডসন
ফিল্ডিং কোচ: রায়ান টেন দুশখাতে
টিম ম্যানেজার: ওয়েন বেন্টলি
কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ (লিগের) সূচি
১ এপ্রিল: বনাম পাঞ্জাব কিংস (মোহালি, বিকেল ৪টা)
৬ এপ্রিল: বনাম ব্যাঙ্গালুরু (কলকাতা, রাত ৮টা)
৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (আহমেদাবাদ, বিকেল ৪টা)
১৪ এপ্রিল: বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কলকাতা, রাত ৮টা)
১৬ এপ্রিল: বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (মুম্বাই, বিকেল ৪টা)
২০ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, রাত ৮টা)
২৩ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা, রাত ৮টা)
২৬ এপ্রিল: বনাম বেঙ্গালুরু (বেঙ্গালুরু, রাত ৮টা)
২৯ এপ্রিল: বনাম গুজরাট টাইটানস (কলকাতা, বিকেল ৪টা)
৪ মে: বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (হায়দ্রাবাদ, রাত ৮টা)
৮ মে: বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, রাত ৮টা)
১১ মে: বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, রাত ৮টা)
১৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, রাত ৮টা)
২০ মে: বনাম লখনৌ সুপার জায়ান্টস (কলকাতা, রাত ৮টা)
