শেখ হাসিনার কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ- এমপি শাওন

শেয়ার

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি।

 ভোলা ৩ আসনের সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ রয়েছে।

আর বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, বঙ্গবন্ধু কন্যার কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ।

মঙ্গলবার রাতে তজুমদ্দিন উপজেলার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবাশ্রমসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পরে মন্দিরের সার্বিক উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন এমপি শাওন। এর আগে এমপি শাওন কে ফুল দিয়ে বরণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,মন্দির পরিচালনা কমিটি,সভাপতি রুপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক বাবু লোকেশ চন্দ্র দে সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.