শিশুরা’ই হচ্ছে ভবিষ্যৎ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি সামনে রাখে লক্ষ্মীপুরের সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান গুলিতে নানান কর্মসূচী হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

সদর উপজেলার দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজ প্রতিবেদন তুলিয়ে আনছেন আমাদের প্রতিবেদক মোঃ রুবেল হোসেন।

পৃথিবীতে ‘দরিদ্র হয়ে কেউ জন্মায় না, এটা তার ভাগ্য।একটা শিশু দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করে বলেই সে দরিদ্র। কিন্তু ওই শিশুটি ধনীর ঘরে জন্ম নিলে সেওতো ধনীই হত, কাজেই এই ব্যবধানটা শিশুদের মাঝে কোনো মতেই যেন না দেখা দেয়। এই বিষয়টা ছোট্টবেলা থেকেই আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবন্ধী যে শিশুই হোক সবাই ফাঁক সমান অধিকার আমরা এমনটাই প্রত্যাশা করি।

এ বিদ্যালয় টোটাল ৫৭৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও একজন ছাত্রী প্রতিবন্ধী রয়েছে। সকল শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকরা তাদের প্রতি শ্রেণীকক্ষে নজর রাখেন বেশী বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওসমান।

আমরা বিশ্বাস করি করি শিশুরা’ই হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদেরকে আদর-ভালোবাস,মায়ামমতা দিয়ে বেড়ে তুলা আমাদের নৈতিক দায়িত্ব।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.