লক্ষ্মীপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার

লক্ষ্মীপুর সরকারি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

 বৃহস্পতিবার (২৫ নভেম্ববর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রধান শিক্ষক  মাহবুবুল করিম।

লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মাহাবুবুল করিম, উপাদ্যক্ষ বিপ্লব কুমার সাহা। উপস্থিত ছিলেন শিক্ষক: গিয়াস উদ্দিন আহমেদ ভূঁইয়া, মোঃ ফিরোজ আলম, মোহাম্মদ সফিউল্লাহ,শরীফ হোসাইন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

উপস্থিত ছিল অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্মীপুরের গর্ব শ্রদ্ধেয় হারুন আল মাদানী সাহেব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসাইন বাবু।

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ,ও ছাত্রলীগ সম্পাদক তাদের যৌক্তিক বক্তব্য রাখেন। পরবর্তিতে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন কল্যান কামনা ও দোয়ার মাধ্যমে শেষ হয় বিদায় অনুষ্ঠান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.