নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্যের গৌরব অর্জনকারী প্রবীণ সাংবাদিক এম এ মালেক আর নেই—– ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। তিনি সোমবার (৯ এপ্রিল) সকাল ৬ টা ২৫ মিনিটে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তার ৮ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে নাজিম উদ্দিন রানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০১৮-১৯) এর নির্বাহী সদস্য।
প্রবীণ এ সাংবাদিক অভিবাবককে হারিয়ে আমরা প্রেস ক্লাব পরিবারেরর সকল সদস্য শোকাহত। মরহুমের ১ম নামাজে জানাজা বিকাল ৪ টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা বাদ আসর মরহুমের সমসেরাবাদ চুন্নি হাওলাদার বাড়ীর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণসহ শোক পালনের কর্মসুচি ঘোষনা করা হয়েছে। আমরা মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
এর আগে ৫ জানুয়ারি ২০১১ সালে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ গোলাম রহমান, সাংবাদিক এম এ মঈদ, জাকির হোসেন, আলহাজ¦ মনোয়ারের রহমান খোকন, সাইফুল আলম খানকে আমরা হারিয়েছি।
অশ্রেণীভুক্ত
লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ মালেক আর নেই
