নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় নতুন করে ১৭ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৯। আজ (১৬ এপ্রিল) বৃহ্স্পতিবার রাত পোনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফ্ফার।
সিভিল সার্জন বলেন, লক্ষ্মীপুর থেকে নতুন করে ২শ’ ৩৮টি নমুনা পাঠানোর পর আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৮টি নমুনা পরীক্ষায় করা হয়। এতে নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রামগঞ্জে ১৩টি, কমলনগরে ৩টি এবং সদরে ১টি মোট ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১৯।
এর আগে গত (১২ এপ্রিল) রামগতিতে একজন ও রামগঞ্জ উপজেলায় ১ জন করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তারা ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গাফফার আরো জানান, ৭৮টি নমুনা পরিক্ষার পর ১৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হবে।
সামাজিক দুরত্ব না মেনে চললে এই জেলায় করোনা রুগীর সংখ্যা বেড়ে যাবে। সবাইকে সরকারী নির্দেশ মেনে চলার আহবান জানান এ কর্মকর্তা।
