লক্ষ্মীপুর আ’লীগ নেতা ফজলুল করিমের ইন্তেকাল

শেয়ার

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ন ম ফজলুল করিম (ফজলু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

মরহুমের ছোট বোন ফেরদৌস বেগম নয়ন বাংলানিউজকে মৃত্যু খরবটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজলুল করিম দীর্ঘ দিন কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.