লক্ষ্মীপুরে ৫শ’ ছাড়াল করোনাভাইরাস আক্রান্ত রোগী

শেয়ার

লক্ষ্মীপুর জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ’ ছাড়াল। আজ বুধবার (১৭ জুন) জেলায় নতুন ২৩ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। নতুন করে ১শ’ ২৩ জন ব্যক্তির নমুনা টেষ্ট করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। সনাক্তকৃতদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৮, কমলনগর উপজেলায় ২, রামগঞ্জে ১, রামগতিতে ১ এবং রায়পুর উপজেলায় ১ জন রয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিস সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এনিয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগতি, সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলা মিলিয়ে সর্বমোট ৫শ’ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এপর্যন্ত সুস্থ হয়েছে ২শ’ ২১ জন রোগী। মৃত্যু হয়েছে ১০ জনের।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.