লক্ষ্মীপুরে ৪টি আসনের ৩টিতেই মহাজোটের প্রার্থী

শেয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতেই মহাজোটের প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মনোনয়নের চিঠি পেয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তরীকত ফেডারেশন থেকে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খাঁন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিকল্পধারা একাংশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

এছাড়াও লক্ষ্মীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

এদিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.