লক্ষ্মীপুরে ১৪টি বাইসাইকেল উদ্ধার, আটক ৬

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে চুরি যাওয়া ১৪টি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চোর চক্রের মূলহোতা সোহেল (১৯) ও তার ভাই রুবেলসহ (১৭) ছয় কিশোরকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও বাইসাইকেল উদ্ধার করা হয়। আটক সোহেল ও রুবেল টুমচর এলাকার কামাল হোসেনের ছেলে।
অন্যরা একই এলাকার ইসমাইলের ছেলে সাকিল (১৬), জামাল হোসেনের ছেলে রিপাত (১৭), মৃত নোমানের ছেলে ইয়াসিন (১৫), জাকির হোসেনের ছেলে ফাহিম (১৮)।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও হাট-বাজার থেকে চুরি যাওয়া ১৪টি বাইসাইলে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়।
চোর চক্রের মূলহোতা সোহেল-রুবেল দুই ভাইসহ ছয় কিশোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.