লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপিত

শেয়ার

সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে আগাম ঈদুল ফিতর। সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।

এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাস্রিক মুসল্লী পৃথকভাবে নিজ নিজ এলাকায় আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন ।
গত ৪০ বছর যাবত মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এ ১১ গ্রামের বাসিন্দারা মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন বলে জানান।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.