লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

শেয়ার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
জেলায় সড়ক দুর্ঘটনায় লাবনী আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবনী পার্শ্ববর্তী দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু নাছেরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থনীয়রা জানান, স্কুলছাত্রী লাবনী রাস্তা পারাপারের সময় লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.