লক্ষ্মীপুরে মেঘনার চরে আটকা পড়েছে যাত্রীবাহী লঞ্চ

শেয়ার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জেগে উঠা চরে শতাধিক যাত্রী  নিয়ে  গ্রীণ ওয়াটার-৫ নামের বরিশালগামী একটি লঞ্চ আটকা পড়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় পর্যন্ত চেষ্টা করেও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে
ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটের অদুরে  মেঘনা নদীতে জেগে উঠা নতুন চরে লঞ্চটি আটকা পড়ে।

লঞ্চটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী থাকলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  এ সময় নদীতে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে।

দুর্ঘটনায়   কবলিত   লঞ্চ   গ্রীণ   ওয়াটার-৫   এর   মাস্টার (চালক)   শাওন মিয়া জানান, মজু চৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে বরিশাল যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে  লঞ্চটি চরে উঠে যায়। সকাল থেকে পাম্প মেশিন দিয়ে মাটি পিচ্ছিল করে
লঞ্চটি উদ্ধারে চেষ্টা চলছে।  নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে দ্রুত উদ্ধার সম্ভব হবে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.