লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার

শেয়ার
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০ পিজ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সবুজ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রামগঞ্জ থানা পুলিশ শীর্ষ সংবাদকে বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে সোমবার রামগঞ্জ থানাধীন নোঁয়াগা মিজি বাড়ীর সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। সবুজ পূর্ব বিঘা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে নোয়াগাঁও ইউনিয়নের উত্তর পাড়া ডাটরা রোড পূর্ব মিজি বাড়ীর সামনে থেকে ২০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া শীর্ষ সংবাদকে জানান, সবুজ দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.