লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী হোসেন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আলী ওই গ্রামের ব্যবসায়ী মো. ইউছুফের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে মোটরে পানি তুলতে যান আলী। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.