লক্ষ্মীপুরে নতুন আরো ১৬ জন করোনায় আক্রান্ত

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নতুন করে আরোও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলার সদর উপজেলায় ৮ জন, রামগঞ্জ উপজেলায় ৫ জন, রামগতি উপজেলায় ৫ জন ও কমলনগর উপজেলায় ২ জন। আক্রান্তদের একজন পূর্বেই মারা যান। আর বাকি ৪ জন পুরাতন রোগীর পজেটিভ আসে।

শুক্রবার (১২ জুন) বিকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ৯১ জন ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন ১৬ জন ও পুরাতন ৪ জনের করোনা পজেটিভ আসে। বাকী ৭৫ জনের করোনা নেগেটিভ আসে। এনিয়ে লক্ষ্মীপুরে ৩’শ ৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.