লক্ষ্মীপুরে ‘নতুনচাঁদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জমকালো আয়োজনে দৈনিক নতুনচাঁদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (০৬ নভেম্বর) রাতে প্রেসক্লাব প্রাঙ্গণে ‘১৬ আনায় নতুনচাঁদ ১৬ বছরে পদার্পণ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘কেক-কেটে পত্রিকার’ সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও নতুনচাঁদ পত্রিকার সম্পাদক হোসাইন আহমেদ হেলালের নতুন চাঁদ ১৬ বছরে পদাপর্ণ উপলক্ষে প্রতিষ্ঠা-বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন আব্দুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মিমতানুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এমদাদ হোসেন ও ডাক্তার আশফাকুর রহমান মামুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, গাজী গিয়াস উদ্দিনসহ অনেকেই।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.