লক্ষ্মীপুরে দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ১০জন দুস্থ্য মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সদর উপজেলার অর্থায়নে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গ্রামের দুস্থ্য মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদে প্রধান হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ফাহিয়া সুলতানা ফারুল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মাহবুবুব, ইউপি চেয়ারম্যান মীর শাহআলম প্রমুখ।

সেলাই মেশিন পাওয়া দুস্থ্য মহিলারা হলেন, হাসিনা আক্তার, নাজমা বেগম, সুমি মজুমদার, আইরিন সুলতানা, শিউলি আক্তার, নুসরাত জাহান, খালেদা ইয়াসমিন, আলেয়া বেগম ও নিলুফা আক্তারসহ ১০জন।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.