লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি গঠন

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে থানা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ৪টি ইউনিটের আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ছাত্রলীগ।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী তিন মাসের জন্য চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এ কমিটিতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক, রায়হান হোসাইন তুষার, মনির হোসেন ফরহাদ ও শেখ রাসেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এদিকে সোহেল চৌকিয়া আহ্বায়ক, শরাফত হোসেন সজল, কামরুল হোসেন আকাশ ও মামুনুর রশিদ রুবেলকে যুগ্ম আহ্বায়ক করে রামগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়।
অন্যদিকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে ওমর ফারুক আরজুকে সভাপতি ও সাইফুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক করা হয়।
একই সময় রায়পুর পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মাহবুবুর রহমান রিজভীকে সভাপতি ও তৌহিদুল ইসলাম জুসানকে সাধারণ সম্পাদক করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.