লক্ষ্মীপুরে ইজতেমায় আখেরি মোনাজাত: মুসল্লিদের ঢল।

শেয়ার

 

নিজস্ব প্রতিবেদক:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ইজতেমা শেষ হয়েছে। এতে ধর্মপ্রান ৬লক্ষাধিক মুসল্লী মোনাজাতে অংশ গ্রহণ করে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরী মোনাজাত শুরু হয়ে সোয়া বারোটায় শেষ হয়।

বাস-ট্রাক, পিকআপভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এবং দল বেধে পায়ে হেঁটে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা  ইজতেমায় এসে আখেরী মোনাজাতে যোগ দেন। এ কারণে রামগতি-লক্ষ্মীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে তোরাবগঞ্চ থেকে ভবানীগঞ্জ কলেজ এলাকা পর্যন্ত  দীর্ঘ ৪ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহনসহ যাত্রীরা।

আখেরী মোনাজাতকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব  ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.