লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ১টি একনলা বন্দুক সহ অস্ত্র ব্যবসায়ী মো. ইব্রাহীমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ. কে ফজলুল হক।

তিনি বলেন, ইব্রাহীম ওই এলাকার মৃত. খোরশেদ আলমের ছেলে। সে দীর্ঘদিন অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকারও করেছেন। তার বিরুদ্ধে ২টি মামলা বিচারাধীন রয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.