রায়পুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ৭ আসামী গ্রেফতার

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন সাজাপ্রাপ্ত আসামী কেরোয়া গ্রামের আব্দুর রবের ছেলে আমির হোসেন, চর আবাবিল গ্রামের মৃত নূর মিয়া বেপারীর ছেলে মোঃ শাহাজাহান, চরগাছিয়া গ্রামের আলী আশ্রাফ সিপাহীর ছেলে সফি সিপাহী, চর ইন্দিুরিয়া গ্রামের ওসমান ফকিরের ছেলে মোঃ হাছান, সিরাজুল চৈয়ালের ছেলে দিদার, চরবংশী গ্রামের মোতালেবের ছেলে সৌরভ খান ও সদর উপজেলার চর রমনীমোহন গ্রামের হারুন বেপারীর ছেলে সাইদুল ইসলাম।
রায়পুর থানার ওসি লোকমান হোসেন বলেন, গ্রেফতাকৃতদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.