রায়পুরে ফেইসবুক ব্যবহার করতে না পেরে স্কুল ছাত্রের আত্মহত্যা

শেয়ার

রায়পুর:

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ফাঁকি দিয়ে ফেইসবুক ব্যাবহার করায় বাবার বকুনি খেয়ে ইয়াছিন হোসেন (১৪) নামের পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করে । মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামের ৯নং ওয়ার্ডের মাঝি বাড়ীতে এ ঘটনা ঘটে।  সে  একই এলাকার  কৃষক আব্দুল মান্নানের পুত্র ও কেরোয়া সিরাজিয়ার স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। খবর পেয়ে  রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহাজান কামাল ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। স্কুল না গিয়ে ফেইসবুক ব্যবহার  করার বাবার বকুনি খেয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে  বলে অভিবাবক ও স্থানীয়রা জানিয়েছে।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন বলেন, আত্মহত্যার ব্যাপারে পরিবার ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় মানবিক কারনে লাশটি দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.